আশিকুর রহমান মিঠু :
ময়মনসিংহে ১৪০০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাজাসহ দুইজন আসামি গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: জাফরুল্ল্যাহ কাজল এর নির্দেশনায় এবং উপ-পরিচালক মো: আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে কানিজ ফাতেমা পরিদর্শক “খ” সার্কেল এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ময়মনসিংহের একটি চৌকস টিম নান্দাইল মডেল থানাধীন আগ মুশুল্লী গ্রামস্থ অভিযান পরিচালনা করে আসামি ১,মোছা: সুইটি আক্তার ময়না (২৫) (গ্রেফতার) ২, মোঃ মিজান মিয়া (২৬)(পলাতক) কে ১৪০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয় ।এবং নান্দাইল মডেল থানাধীন কাওয়ার গাতি গ্রামস্থ অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ আনিচ মিয়া(৬০)(গ্রেফতার) কে ২০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে পরিদর্শক কানিজ ফাতেমা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের করে।
|
|


আপনার মতামত লিখুন :