Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত কমিটি বাতিল: নতুন নির্বাচনের আদেশ হাইকোর্টের


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন / ২৪১
ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত কমিটি বাতিল: নতুন নির্বাচনের আদেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ: ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত বর্তমান কমিটি বাতিল ঘোষণা করে দ্রুত সময়ে নতুন করে নির্বাচনের আদেশ
দিয়েছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদ এর বেঞ্চ এই আদেশ দেন।সুপ্রীম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট মো. আব্দুল হাই জানান,ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত বর্তমান কমিটি বাতিল ও নতুন করে নির্বাচনের আদেশ চেয়ে প্রেসক্লাব সদস্য ও জিয়া পরিষদ নেতা এম এ মোতালেব বাদী হয়ে গত ৮ জানুয়ারি, ২০২৫ তারিখে হাইকোর্টে এক রীট পিটিশন দাখিল করেন। রীটে কেন ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত বর্তমান কমিটি বাতিল ও নতুন করে নির্বাচনের আদেশ দেয়া হবে না মর্মে গত ৯ মার্চ রুল জারি করেন হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজা। পরবর্তীতে দুই পক্ষের চূড়ান্ত শুনানী শেষে মঙ্গলবার এই আদেশ দেন হাইকোর্ট। রীটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র এ্যাডভোকেট ফজলুর রহমান, এ্যাডভোকেট আব্দুল হাই ও এডভোকেট সীমা ইসলাম। রীটের বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট শিশির মনির। ময়মনসিংহ প্রেসক্লাবে কোন নির্বাচন ছাড়াই গত ৫ জানুয়ারি অনির্বাচিত বর্তমান কমিটি দায়িত্বভার গ্রহন করে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর