Agaminews
Dr. Neem Hakim

ফুলবাড়ীতে নির্মাণকৃত ঘর ভাংচুর,ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মাণে প্রতিপক্ষের বাঁধা


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন / ২২৯
ফুলবাড়ীতে নির্মাণকৃত ঘর ভাংচুর,ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মাণে প্রতিপক্ষের বাঁধা

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মাণে প্রতিপক্ষের বাঁধা ও ভাংচুর। ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামে মোঃ রাজু আহমেদ একই
গ্রামে মোঃ রাশেদ আহমেদ ও বেবি নাজনিম এর কাছ থেকে ৫৬ শতক জমির মধ্যে ১২ শতক জমি গত গত ১৩/১১/২০২৪ইং তারিখে ৩৪১৯ নং দলিল মূলে ক্রয় করেন। যাহার এস এ দাগ নং-১০২, বিএস দাগ নং-১০৫৯, মৌজা-কৃষ্ণপুর।উক্ত জমি ক্রয় করে নিজ নামে খাজনা খারিজ করেন। গতকাল শনিবার উত্তর সুজাপুর গ্রামে নজরুল ইসলাম এর পুত্র মোঃ বাবু হোসেন ঐ জমির ওয়ারিদাবী করে মোঃ রাজ আহম্ধেসঢ়;দ এর ঘর ভাংচুর ও রাজু আহমেদ কে মারপিট করেন। এই ঘটনায় মোঃ রাজু আহমেদ আহত হয়ে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। ঐ ঘটনায় ফুলবাড়ী থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে দু-পক্ষকে থানায় কাগজপত্র নিয়ে বসার কথা বলেন।রাজু আহমেদ জানান, বাবু হোসেন কোন ভাবে আমার এই ক্রয়কৃত সম্পত্তিতে ওয়ারিশসূত্রে দাবী করতে পারে না। যেহেতু জমির মালিক খাজনা খারিজ করার পর আমার কাছে বিক্রয় করেন। আমি উক্ত ঘটার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ করছি।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর