Agaminews
Dr. Neem Hakim

ভালুকায় পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ।


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৫, ৩:১৬ পূর্বাহ্ন / ২০৮
ভালুকায় পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ।

to me
 ফজলে হাসান, ভালুকা প্রতিনিধি।। পরিবার পরিকল্পনা ময়মনসিংহের বিভাগীয় পরিচালক  মতিউর রহমানের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে  ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।   উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেদুয়ারী ইউনিয়ন পরিষদের  প্রশাসক  আসিফ আহমেদ রাজীব এ কর্মসূচির উদ্বোধন করেন ।  এ সময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা ও রাজৈ ইউনিয়ন পরিষদের প্রশাসক  মো: রতন মিয়া,  পরিবার পরিকল্পনা পরিদর্শক  এস এম মনিরুজ্জামান, স্বাস্থ্য সহকারী রফিকুল ইসলাম,  উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম,  যুবদল নেতা মোজাম্মেল হক খান, খোরশেদ আলম উজ্জ্বল, অধ্যক্ষ  ফারজানা আফরোজ প্রমুখ। এছাড়াও  পরিবার কল্যাণ সহকারী বৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর