Agaminews
Dr. Neem Hakim

৪০ (চল্লিশ) বোতল অবৈধ ফেনসিডিলসহ ০১ (এক) মাদক কারবারি সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৫, ৭:১০ অপরাহ্ন / ৩৩৭
৪০ (চল্লিশ) বোতল অবৈধ ফেনসিডিলসহ ০১ (এক) মাদক কারবারি সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার

*প্রেস বিজ্ঞপ্তি*

 

* ৪০ (চল্লিশ) বোতল অবৈধ ফেনসিডিলসহ ০১ (এক) মাদক কারবারি সিপিএসসির‍্যাব-১৪ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার*

 

১। সিপিএসসির‍্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ১১ আগস্ট ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৮:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চায়না মোড় সংলগ্ন শম্ভুগঞ্জ ব্রীজ টোল প্লাজার সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালীন পোশাক পরিহিত র‌্যাব সদস্যদের উপস্থিতি দেখে একজন ব্যক্তি সাদা প্লাস্টিকের ব্যাগ হাতে সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করলে ধৃত আসামী মোঃ মনিরুল ইসলাম(৩১) আটক করলে আশপাশ থেকে অনেক লোকজন এসে ঘটনাস্থলে জড়ো হয়। তখন উপস্থিত লোকজনের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভিতরে কথিত মাদকদ্রব্য ফেনসিডিল আছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী মোঃ মনিরুল ইসলাম(৩১), জেলা-ময়নসিংহ এর হেফাজত হতে উদ্ধারকৃত ৪০ (চল্লিশ বোতল) ফেনসিডিল, ০১(এক)টি মোবাইল ফোন এবং ০২(দুই) টি সিমকার্ড ১১ আগস্ট ২০২৫ খ্রি. সকাল ০৯:১০ ঘটিকায় জব্দ করে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ৮০,০০০/-(আশি হাজার) টাকা।

২। গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ কোতয়ালী থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন।

 

      স্বাক্ষরিত/-

*সিনিয়র সহকারী পরিচালক*

মিডিয়া অফিসার

অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর