Agaminews
Dr. Neem Hakim

আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে ভালুকা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন / ১৯৯
আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে ভালুকা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন

 ফজলে হাসান, ভালুকা প্রতিনিধি।।   দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টারআসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার( ০৯আগস্ট ) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাবের সাংবাদিক সদস্য,  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা ঘোষণা দেন-দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরো বৃহত্তর আন্দোলনে যাবে।স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। এ অবস্থার অবসান ঘটাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।মানববন্ধনে বক্তব্য রাখেন, ভালুকা প্রেসক্লাবের সভাপতি এমএ মালেক খান উজ্জল, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল প্রমুখ। । #

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর