Agaminews
Dr. Neem Hakim

*প্রেস বিজ্ঞপ্তি*


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৫, ২:৪০ অপরাহ্ন / ৩৮৬
*প্রেস বিজ্ঞপ্তি*

 

*ময়মনসিংহ নান্দাইলে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ মামলা এজাহার নামীয় আসামী মোঃ শাকিল মিয়া (২৩), মোঃ মমিন উদ্দিন (২৩) এবং মোঃ জাহাঙ্গীর আলম(২৪)দের গ্রেফতার করেছে সিপিএসসির‍্যাব-১৪ময়মনসিংহ* 

১। মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী এর ভিকটিম নাবালিকা মেয়ে (১৬) ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন চন্ডিপাশা ইউনিয়নের বাঁশটি সাকিনস্থ ম্যাজিক সোয়েটার এর গার্মেন্টস কর্মী। সেই সুবাদে এজাহার নামীয় ১নং আসামি মামুন মিয়া (২৫) এর সাথে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন ১৮ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ রাত ২০.০০ ঘটিকার সময় গার্মেটস ছুটি হলে বাদীর নাবালিকা মেয়েকে রেষ্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ১নং আসামী সহ তার বন্ধুরা যথাক্রমে ১। মোঃ মমিন উদ্দিন (২৩), ২। মোঃ জাহাঙ্গীর আলম(২৪) এবং ৩। মোঃ শাকিল মিয়া (২৩) ফুসলিয়ে কৌশলে নান্দাইল থানাধীন গাঙ্গাইল ইউপি উন্দাইল সাকিনস্থ কলাবাগানে ১৮ জুলাই ২৫ রাত অনুমান ২১:০০ ঘটিকা হতে একই তারিখ রাত অনুমান ২৩:৩০ ঘটিকা পর্যন্ত জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নান্দাইল  থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২২তারিখ-২২ জুলাই ২০২৫ খ্রি. ধারা- ৯(৩)/৩০নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০। উক্ত ধর্ষণের ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয। বিষয়টিকে অধিকতর গুরুত্বারোপ করে সিপিএসসির‌্যাব-১৪ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। ২। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-১৪ময়মনসিংহ এর একটি আভিযানিক দল র‍্যাব-১১সিপিসি-২কুমিল্লা সহযোগিতায় ০৬ আগষ্ট ২০২৫ খ্রিঅনুমান ২২:০০ ঘটিকায় কুমিল্লা জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার গণধর্ষণ মামলার এজাহার নামীয় ০২ নং আসামী মোঃ মমিন উদ্দিন (২৩) এবং ০৩ নং আসামী মোঃ জাহাঙ্গীর আলম(২৪) উভয় জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।  ৩। অপর একটি অভিযানে সিপিএসসি, র‍্যাব-১৪ময়মনসিংহ এর একটি আভিযানিক দল র‌্যাব-১১সিপিএসসিআদমজীনগরনারায়ণগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ০৬ আগষ্ট ২০২৫ খ্রিঅনুমান ২০:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার গণধর্ষণ মামলার এজাহার নামীয় ৪ নং আসামী শাকিল মিয়া(২৩), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

৪। গ্রেফতারকৃত আসামীদের ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাক্ষরিত/-

*সিনিয়র সহকারী পরিচালক*

মিডিয়া অফিসার

অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর