
বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে বিজয় সমাবেশ ও বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগষ্ট) বিকালে শহরের ফৌজদারি মোড়ে জেলা বিএনপি এই কর্মসুচির আয়োজন করে।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল করিব তালুকদার শামীমের সভাপতিত্বে বিজয় সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য রাতদিন কাজ করে যাচ্ছেন। গণঅভ্যুত্থানের পর সরকার পরিবর্তিত হলেও আওয়ামী লীগের দোসররা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। আওয়ামী লীগের চিহ্নিত রাঘব-বোয়াল ও সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনের কোন তৎপরতা নেই। বিএনপির নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছে। এখন সাধারণ ভোটাররা ২০২৬ সালের ফেব্রুয়ারীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অধীর আগ্রহে বসে আছে। সমাবেশ শেষে ফৌজদারী মোড় থেকে একটি বিজয় র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :