শরণখোলায় গণঅভ্যুত্থান দিবসে জামায়াত ইসলামের জনসভা অনুষ্ঠিত:
audhamyabangla
প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন /
১৫১

মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জামাতে ইসলামী শরণখোলা উপজেলা শাখার আয়োজনে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বিকাল চারটায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম কবির এর সভাপতিত্বে সহকারি সেক্রেটারি মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী বাগেরহাট জেলা সুরা সদস্য ও বাগেরহাট-৪ আসনের জামাতের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।
এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী মোরেলগঞ্জ শাখার আমির অধ্যক্ষ শাহাদাত হোসেন, শরণখোলা উপজেলা জামাতের সেক্রেটারি মোস্তফা আমিন, শরণখোলা উপজেলা জামাতের নায়েবে আমির ডাক্তার ফজলুর রহমান, সাবেক আমির মাওলানা ওবায়দুল হক, জামায়েত নেতা সরোয়ার বাদল, গোলাম সারোয়ার, মাওলানা মনিরুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলার শাখার সেক্রেটারি মুসা সাইফি। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় গেলে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস বন্ধ করা সহ দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
আপনার মতামত লিখুন :