Agaminews
Dr. Neem Hakim


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন / ৬৬

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১ উত্তরা, ঢাকা কর্তৃক যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ধর্ষণ মামলার প্রধান  আসামী আলমগীর হোসেন (২৫) গ্রেফতার
১। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর মেয়ে মহিলা মাদ্রাসায় ৫ম শ্রেনীতে অধ্যায়ণরত । বাদীর নাবালিকা মেয়েকে ঘটনার ৪ মাস পূর্ব হতে আসামী আলমগীর(২৫) প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। গত ০৭ ফেব্রুয়ারী ২০২৫খ্রি. আসামীর বাবা মা ভাই বোন তার আত্মীয়ের মৃত্যু বার্ষিকীতে যায়। সেই সুযোগে আসামী গত ০৭ ফেব্রুয়ারী ২০২৫খ্রি. বেলা অনুমান ১৫:০০ ঘটিকার সময়ে বাদীর নাবালিকা মেয়েকে ফুসলিয়ে আসামীর বসত ঘরে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪, তারিখঃ ২৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি., ধারাঃ শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৯(১) । মামলা রুজুর পর সিপিসি -২,র‌্যাব-১৪, কিশোরগঞ্জ  ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।
২। এরই প্রেক্ষিতে, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর সহযোগীতায় ০৪ আগষ্ট ২০২৫ খ্রি. অনুমান ১৮:১০ ঘটিকায় ডিএমপি, ঢাকার তুরাগ থানাধীন বাউনিয়া মেইন রোড, বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহার নামীয় আসামী আলমগীর হোসেন (২৫), জেলা-ময়মনসিংহ’কে  গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর