Agaminews
Dr. Neem Hakim

সুন্দরবনে ৮ জেলে আটক :


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন / ২১১
সুন্দরবনে ৮ জেলে আটক :
মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি:
 সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকার খালে অভিযান চালিয়ে একটি ট্টলার তিনটি নৌকা, ১১ বোতল কীটনাশক সহ ৮ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। ৩ জুলাই  রাত সাড়ে সাতটার দিকে বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন এলাকায়  দুবলা টহল ফাঁড়ি, শেলার চর ও শরণখোলা স্টেশনের বনরক্ষীরা যৌথ অভিযান চালায় ঐ এলাকায়। এ সময় তারা একটি ট্রলার, তিনটি ডিঙ্গি নৌকা ও ১১ বোতল কীটনাশক সহ ৮ জেলেকে আটক করে। এ সময় ট্রলার থেকে কাঁকড়া ধরার কিছু চারু জব্দ করে বনরক্ষীরা।আটককৃত জেলেরা হলো বাগেরহাটের মোড়লগঞ্জ ও খুলনার কয়রা এলাকার বাসিন্দা সেকান্দার আলী, ওবায়দুল শেখ, সিরাজুল ইসলাম, আলী হাসান, জাহিদুল হাওলাদার, ওহাব মিয়া, মুহিত বাবলা ও শহিদুল হাওলাদার। ৪ জুলাই সকালে এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর