নকলায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
audhamyabangla
প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন /
২২৩
মোঃ নুর হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
শেরপুরের নকলা উপজেলার টালকী ইউনিয়নের পোয়াভাগ গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে হৃদয় মিয়ার তিন বছরের শিশু পুত্র লাবিব নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, লাবিব ছিল অত্যন্ত প্রাণবন্ত ও হাসিখুশি একটি শিশু। তার অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।ওদের বাড়িতে এখন চলছে শোকের মাতম।
আপনার মতামত লিখুন :