নাটোরের নলডাঙ্গায় পারফারমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সস্টিটিউশনস পুরস্কার বিতরণ
audhamyabangla
প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন /
১১০

নাটোর জেলা প্রতিনিধি।
নাটোরের নলডাঙ্গায় পারফারমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সস্টিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসমা শাহীন। আজ বুধবার দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস এর আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেদুয়ানুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা জান্নাতুর ফেরদৌস,উপজেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, সহকারী কমিশনার ভূমি মোঃ আশিকুর রহমান সহ নলডাঙ্গা উপজেলা বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে অতিথিরা জিপিএ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :