Agaminews
Dr. Neem Hakim

প্রেস বিজ্ঞপ্তি


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন / ১৭৭
প্রেস বিজ্ঞপ্তি

ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা হতে অপহরণ মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ শাহ আলম (৪১)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ

১। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ০৬ এপ্রিল ২০২৫ খ্রি. সকাল অনুমান ১০:০০ ঘটিকায় ভিকটিম দোকানে কেনাকাটার জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন চর কালিবাড়ী সাকিনস্থ বাদীর বসতবাড়ীর সামনে মেইন রাস্তার উপর আসামাত্রই অজ্ঞাতনামা অপহরণকারীরা ভিকটিমকে হায়েস গাড়ীতে উঠায়ে অপহরণ করে নিয়ে যায় এবং ভিকটিমের হাত, পা ও মুখ বেঁধে বেধরক মারপিঠ করে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন চর ঈশ্বরদিয়া ঋষিপাড়া সুলতানের মোড়ে রাস্তার নিচে ফেলে রেখে যায়। উক্ত সংবাদ ভিকটিমের পরিবার জানতে পেরে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে ভিকটিমের মাতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫, তারিখঃ ০৯/০৪/২০২৫ খ্রি., ধারাঃ ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) । পরবর্তীতে ভিকটিম উপরোক্ত ঘটনা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দী দেন যে, ঘটনার দিন ধৃত আসামী মোঃ শাহ আলম তাকে গাড়িতে তুলে চোখ বেধে গলা চেপে ধরে এবং অন্যান্য আসামীরা তাকে সহায়তা করে। উক্ত ঘটনা পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িতদের আইনির আওতায় নিয়ে আসতে কার্যক্রম শুরু করে।

২। এরই ধারাবাহিকতায়, সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ২৩ জুলাই ২০২৫ খ্রি. বিকাল অনুমান ১৫:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ শাহ আলম (৪১)‘কে গ্রেফতার করতে সক্ষম  হয়।

৩। গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর