Agaminews
Dr. Neem Hakim


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন / ১৯৭

প্রেস নোট

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ

তারিখ-২০/০৭/২০২৫ খ্রিঃ।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-০২।

মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ময়মনসিংহ এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন ভাইটকান্দি সাকিনস্থ সখল্যা মোড় সংলগ্ন সোহেল মিয়ার চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১৯ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকায় ৪০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামী ১। রবি মিয়া (৩৮), পিতা-আব্দুর রহমান, মাত-মানিকজান, ২। মোঃ শাহ আলী (৩১), পিতা-মোঃ সাজিম উদ্দিন, মাতা-সাজেদা খাতুন, উভয় সাং-ভাইটকান্দি মধ্যপাড়া, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে।

উদ্ধারকৃত ৪০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীদ্বয়ের বিরুদ্ধে ফুলপুর থানা মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

3 Attachments • Scanned by Gmail

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর