Agaminews
Dr. Neem Hakim

শ্রমিকদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করাই গণতন্ত্রের চাবিকাঠি-এ্যাড. শিমুল বিশ্বাস


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন / ১৬৪
শ্রমিকদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করাই গণতন্ত্রের চাবিকাঠি-এ্যাড. শিমুল বিশ্বাস
বার্তা সংস্থা পিপ (পাবনা) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, শ্রমিকেরাই দেশের প্রাণশক্তি, দেশ গঠনের প্রধান হাতিয়ার, শ্রমিকের ঘামে ভেজা শরীরে গড়া এদেশ। সুতরাং শ্রমিকদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করাই গণতন্ত্রের চাবিকাঠি। যতদিন পর্যন্ত আমাদের দেশের শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারবেনা ততদিন এদেশে গনতন্ত্রের সুফল আসবেনা। ১৯ জুলাই পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি  ফিরোজ খানের সভাপতিত্বে ও রিক্সা শ্রমিক ইউনিয়ন এর সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় পাবনা জেলার ১৫টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন বিএনপি গণমানুষের দল, মেহনতী মানুষের সংগঠন, এদেশের আপামর জনসাধারণের জীবনের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানাই। আগামী নির্বাচনে বিএনপিকে ভোটের মাধ্যমে জয়ী করে এদেশের জনগণের সেবা করার সুযোগ দিন। আপনারা জানেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ১৫ বছর নিজ দলের আখের গোছানো ছাড়া শ্রমিক বা সাধারণ জনগণের জন্য কিছু ভাবেনি। যখনি শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে নেমেছে তখনি তাদের উপর দমন পীড়ন শুরু করেছে। আমি এই সকল সাধারণ মানুষের পাশে ঢাল হয়ে আছি। প্রিয় ভাইয়েরা, আপনারা আমার উপর বিশ্বাস রাখুন সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি থাকবো। আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে আপনাদের সেবক হয়ে কাজ করব। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ট্রাক চালক ইউনিয়ন পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি  আমিরুল ইসলাম ইসহাক, জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আব্দুস সালাম, আদিবাসী
শ্রমিক ও কর্মচারী পরিষদের সভাপতি আশিক বান্নিয়াস, হোসিয়ারী শ্রমিক ইউনিয়ন  সভাপতি জনাব আব্দুস সালাম, সেলুন শ্রমিক ইউনিয়ন  সভাপতি মোঃ সেলিম, বিড়ি মজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শামীম , রিক্সা শ্রমিক ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাকী বিল্লাহ সহ, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, পাবনা জেলা ট্রাক-ট্রাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, পাবনা জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন, পাবনা সদর উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন, পাবনা জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়ন হস ১৫টির অধিক শ্রমিক সংগঠন এর নেতাকর্মীবৃন্দ সভায় নেতাকর্মীরা আগামী নির্বাচনে বিএনপি কর্তৃক মনোনীত পাবনা সদর আসনের প্রার্থী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস কে বিজয়ী করার লক্ষ্যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পাবনা জেলার ১৫টি শ্রমিক সংগঠন এর নেতাকর্মী কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সন এর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট, শামছুর রহমান শিমুল বিশ্বাস।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর