Agaminews
Dr. Neem Hakim

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ


audhamyabangla প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন / ২৩০
ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল কলেজ প্রাঙ্গনে এই কর্মসুচির আয়োজন করে।
সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বোরহান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, ছাত্রদল নেতা হৃদয়, রাকেশ, জিহাদ, রবেল, জাকিরুলসহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে গতকাল রাতে ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের সোহরাওয়ার্দী উদ্যানে স্যার এ. এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত ছুরিকাঘাতে হত্যা করে। আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে কঠোর আন্দোলন কর্মসুচি শুরু করবে। সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য সরকারের কাছে দাবী জানান বক্তারা।
উল্লেখ্য, শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর