Agaminews
Dr. Neem Hakim

পাকুন্দিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১০:১১ অপরাহ্ন / ১৫৩
পাকুন্দিয়ায়  হত্যা মামলার  আসামি গ্রেফতার
মুঞ্জুরুলহক মুঞ্জু ,   কিশোরগঞ্জ  প্রতিনিধি:
পাকুন্দিয়া থানায় দায়েরকৃত সানি হত্যা মামলার অভিযুক্ত মগবুল (৩০) কে গ্রেফতার করেছে সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এবং সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহের যৌথ আভিযানিক দল। ১৩ মে ২০২৬খ্রি. রাত অনুমান ২১৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দাপুনিয়া শস্য মেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২৩ এপ্রিল ২০২৬খ্রি. রাত অনুমান ০৮:০০ ঘটিকায় পাকুন্দিয়া থানার হিজলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সানি (২২) কে এজাহানামীয় অভিযুক্তগণ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম সানি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সানির স্ত্রী বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। যায় মামলা নং-২২, তারিখ- ২৪ এপ্রিল ২০২৬খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড। হত্যাকাণ্ডের পর থেকেই মূল আসামি মকবুল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং আসামির অবস্থান নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মগবুল (৩০), জেলা-কিশোরগঞ্জ‘কে গ্রেফতার করা হয়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর