Agaminews
Dr. Neem Hakim

সদর কোম্পানি, র‌্যাব-১৪ এর ধারাবাহিক অভিযানে মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত ও ধর্ষণ মামলার আসামিসহ ০৪ আসামি গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন / ৪৪
সদর কোম্পানি, র‌্যাব-১৪ এর ধারাবাহিক অভিযানে মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত ও ধর্ষণ মামলার আসামিসহ ০৪ আসামি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিভিন্ন চাঞ্চল্যকর ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত ও ধর্ষণ মামলার আসামিসহ ০৪ আসামি গ্রেফতার করেছে।

১ম অভিযানঃ সদর কোম্পানি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭ জুলাই ২০২৬খ্রিঃ দুপুর অনুমান ১৬৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার লাইব্রেরী মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিক্রয়রত অবস্থায় মাদককারবারি মোঃ নুরুল ইসলাম ওরফে ভূট্রু (৫৫), জেলা-ময়মনসিংহকে আটক করে। উপস্থিতি সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে ৩০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

২য় অভিযানঃ গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ০৭ জুলাই ২০২৬খ্রিঃ রাত অনুমান ২১০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার আর কে মিশন রোড় এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ময়মনসিংহ কোতোয়ালী থানার মাদক মামলা নং-২৭, তারিখ-২০/১/২৪ খ্রিঃ, জিআর-২৭/২৪, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) এর বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ মশিউর রহমান ওরফে হিরা (৩০), পিতা-লুৎফর রহমান, সাং-র‌্যালি মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩য় অভিযানঃ সদর কোম্পানি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭ জুলাই ২০২৬খ্রিঃ দুপুর অনুমান ২১৪৫ ঘটিকায় সিপিসি-৩, র‌্যাব-২, আগারগাঁও এর সহায়তায় ডিএমপি,ঢাকার শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার বিবাহের প্রলোভনে ধর্ষণের অভিযোগে রুজুকৃত মামলা নং-২৫, তারিখ-২৬ জুন ২০২৬, ধারা-৯(১)/৩০ এর প্রধান অভিযুক্ত মোঃ রমজান আলী (৩০), জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

৪র্থ অভিযানঃ গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ০৭ জুলাই ২০২৬খ্রিঃ রাত অনুমান ২২২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কেওয়াটখালি ময়নার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ময়মনসিংহ ত্রিশাল থানার ডাকাতি প্রস্তুতি মামলা নং-১৪, তারিখ-১৮/৯/২৩খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২/৩৪ পেনাল কোড এর বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল হান্নান (৩৬), পিতা-মৃত বাচ্চু মিয়া, সাং-কালীবাড়ী রোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর