Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নৌকা ডুবে যুবক নিখোঁজ


audhamyabangla প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ন / ১৯৮
কিশোরগঞ্জের অষ্টগ্রামে  নৌকা ডুবে যুবক নিখোঁজ
মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে ধান কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কালনী নদীতে এ ঘটনা ঘটে।নিখোঁজ ঈমান মিয়া (২৬) নূরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।স্থানীয় শিক্ষক মো. সারোয়ার হোসেন জানান, বুধবার বিকেলে ঈমান মিয়াসহ কয়েকজন শ্রমিক হাওর থেকে ধান কেটে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় পানি উঠতে থাকে। একপর্যায়ে নৌকার পানি সেচার কাজে ব্যবহৃত সেঁউতি পানিতে পড়ে গেলে সেটি ধরতে যান ঈমান মিয়া। এ সময় নৌকাটি ডুবে গেলে তিনি নিখোঁজ হন।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ঝড়ের কবলে পড়ে ওই যুবক নিখোঁজ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে তিনি নদীতে নিখোঁজ হয়েছেন, নাকি ডাঙায় উঠতে পেরেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর