Agaminews
Dr. Neem Hakim

বাজিতপুরে গাঁজা চাষের অপরাধে গাছসহ দুই মাদক কারবারি গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন / ১৮৭
বাজিতপুরে গাঁজা চাষের অপরাধে গাছসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের বাজিতপুরে বসতবাড়ির পাশে গাঁজা চাষের অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরের দিকে দিকে উপজেলার বলিয়ারদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছিলিমেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ওই এলাকার বাসিন্দা মোঃ সাবল মিয়া (৪০)ও হালিম (৩৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছিলিমেরকান্দি এলাকায় দীর্ঘদিন ধরে একটি বাড়ির পেছনে গোপনে গাঁজা চাষ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) সাথে নিয়ে ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং বিপুল পরিমাণ গাঁজা গাছসহ বাগানটি ধ্বংস করা হয়। এসময় চাষের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে মোঃ সাবল মিয়া (৪০) ও হালিম মিয়া (৩৫) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর