Agaminews
Dr. Neem Hakim

নাটোরে লালপুরে র‌্যাবের উপর হামলা, আটক ১


audhamyabangla প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৬:৪১ অপরাহ্ন / ৯৩
নাটোরে লালপুরে র‌্যাবের উপর হামলা, আটক ১

নাটোর প্রতিনিধি .
নাটোরের লালপুরে মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‌্যাব সদস্যরা| মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার পদ্মা নদীর তীরবর্তী নবীনগর এলাকায় এই ঘটনা ঘটে| এ ঘটনায় সোহাগ মাহমুদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নাটোর র‌্যাব ক্যাম্পের ছয় সদস্যের একটি দল মোটরসাইকেল যোগে সিভিল পোশাকে নবীনগর এলাকায় মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে যায়| এসময় স্থানীয় যুবক সোহাগ মাহমুদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন র‌্যাব সদস্যদের পথরোধ করে তাদের মোটর সাইকেলের চাবি কেড়ে নেয়| পরে বাগবিতন্ডার একপর্যায়ে র‌্যাব সদস্যদের উপর হামলা চালায় তারা| সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের সাথেও তর্কে জড়ায়| এসময় র‌্যাবের উপর হামলার নের্তৃত্ব দেয়া সোহাগ মাহমুদকে আটক করে পুলিশ| সেই সাথে আহত ৫ র‌্যাব সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়| এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে| উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাম্মী আক্তার জানান, আহতদের মধ্যে চারজন শারীরিক আঘাতজনিত কারণে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন| এছাড়া শাহীন নামের এক র‌্যাব সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন|

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর