Agaminews
Dr. Neem Hakim

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার মাদক আটক


audhamyabangla প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ / ৬৯
ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ৪ লক্ষ ৭৬  হাজার টাকার মাদক আটক

|
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে গত কয়েকদিনে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা করেন| গত মঙ্গলবার ও শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা ও বিরামপুর বিশেষ ক্যাম্প এবং অচিন্তপুর ও খানপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক চোরাচালান অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ৯৬ কেজি বাংলাদেশী লোহার স্ক্রু এবং ৮২৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেন| যাহার মূল্য ১ লক্ষ ৬৯ হাজার টাকা | গত ১০ ই মে দাইনুর বিওপি কর্তৃক চোরাচালান অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিচ ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ও ৫০০ (পাঁচশত) পিচ ইনজেকশন আটক করেন যার মূল্য ২ লক্ষ ৩৫ হাজার টাকা, গত ১০ ই মে খানপুর বিওপি বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮০ বোতল সিরাপ আটক করেন| যাহার মূল্য ৭২ হাজার টাকা মাদক আটকের বিষয়য়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল
মোহাম্মদ আরিফ-উজ-জামান পিএসসি এর সাথে কথা বললে তিনি জানান, সীমান্তে চোরাচালান দমনে বিজিবি নিরলস ভাবে কাজ করছে|
আমি যোগদান করার পর সীমান্তে চোরাচালানসহ ভারত থেকে পুশব্যাক ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর হস্তে দমন করার নির্দেশ
দেওয়া হয়েছে| সীমান্তের ওপার থেকে কোনো ভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় কোনো নাগরিক প্রবেশ করতে না পারে| সেই সাথে সকল
বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় কড়া নজর রাখছে|

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর