Agaminews
Dr. Neem Hakim

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন


audhamyabangla প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ণ / ২৬
চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

বার্তা সংস্থা পিপ (ঢাকা) : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সকাল ৭ঃ৪৫ টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান (ণড়ঁংবভ ঝ. ণ. জধসধফধহ), ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক (ঝধৎধয ঈড়ড়শব) এবং পররাষ্ট্র মন্ত্রনালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসকবৃন্দ, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে যাচ্ছেন।উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকের পরামর্শক্রমে ফলো-আপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োাজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে। চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর