মোংলায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
audhamyabangla
প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ /
৫

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে ইপিজেড সংলগ্ন রেলওয়ে স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায় নি।স্থানীয়রা জানান, আজ দুপুরে বেনাপোল থেকে মোংলাগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে মোংলা ফায়ার সার্ভিস ও মোংলা রেলওয়ে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুর আলম গাজী জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি দাবি করেন, সে আত্মহত্যা করে থাকতে পারে।
আপনার মতামত লিখুন :