Agaminews
Dr. Neem Hakim

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য সরবরাহকৃত নাস্তায় নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ


audhamyabangla প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ / ৪৮
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য সরবরাহকৃত নাস্তায় নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ
মঞ্জু রুল হক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য সরবরাহকৃত সকালের নাস্তায় নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে পাউরুটি ও ডিমের সঙ্গে কাঁচা কলা দেওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।মঙ্গলবার (৫ মে) রাতে হাসপাতালের চারতলার মহিলা মেডিসিন ওয়ার্ডে গিয়ে এমন চিত্র দেখা যায়। এর আগে সোমবার সকালে রোগীদের নাস্তা হিসেবে পাউরুটি, ডিম ও একটি কাঁচা কলা দেওয়া হয়। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। হাসপাতালের হেপাটোলজি ইউনিটের ৪১ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের হালগড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জব্বার মাস্টারের স্ত্রী আছিয়া খাতুন (৬৫)। লিভারের জটিলতায় আক্রান্ত হয়ে তিনি প্রায় ১২ দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন।আছিয়া খাতুন অভিযোগ করে বলেন, “সকালের নাস্তায় একটি পাউরুটি, একটি ডিম আর একটি কাঁচা কলা দেওয়া হয়েছে। কলাটি এতটাই কাঁচা যে খাওয়ার উপযোগী নয়। আমি একজন অসুস্থ মানুষ—এমন খাবার কীভাবে খাব?”তার বড় মেয়ে জেসমিন আক্তার জানান, “কখনো কলা পেলে ডিম পাই না, আবার ডিম পেলে কলা পাই না। আর কলা থাকলেও বেশিরভাগ সময় কাঁচা থাকে। অনেক রোগীকেই ঠিকমতো নাস্তা দেওয়া হয় না।”অন্য এক স্বজন মিজানুর রহমান অভিযোগ করেন, হাসপাতালের পরিবেশও সন্তোষজনক নয়। “কোথাও আলো থাকলেও কোথাও অন্ধকার, টয়লেটের অবস্থা খারাপ, পানির সংকট রয়েছে। রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে,” বলেন তিনি।এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, “হাসপাতালের খাবার সরবরাহ করে সিদ্দিকী এন্টারপ্রাইজ। বিষয়টি আগে জানতাম না, এখন জেনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর