Agaminews
Dr. Neem Hakim

ফুলবাড়ীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ / ১১
ফুলবাড়ীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী  প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে খামারি পর্যায়ে অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠনে খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে|
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ব্র্যাক আঞ্চলিক অফিস এর কনফারেন্স রুমে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক
একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর উদ্যোগে গতকাল বুধবার দুপুর১২টায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়|প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণকরেন| গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন সংক্রান্ত খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন,¯^াস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়|প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ডাঃ মোঃ সারোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ফুলবাড়ী দিনাজপুর| সভাপতিত্ব করেন ডাঃ মোঃ এরমান আলী, রিজিওনাল সেলস ম্যানেজার, ব্র্যাক কৃত্রিম প্রজননএন্টারপ্রাইজ, রংপুর রিজিওন, রংপুর | অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এএসএম ডাঃ মোঃ মারুফ হোসেন, ব্র্যাক এ আই এন্টারপ্রাইজ,দিনাজপুর|বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক যত্ন, উন্নতপ্রজনন পদ্ধতি এবং কার্যকর ¯^াস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব|প্রশিক্ষণে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়| অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতারও
আয়োজন করা হয়|অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খামারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়| আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা খামারীদেরদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| এ সময় প্রিন্ট মিডয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন|

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর