Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে ২২ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৭ দফা দাবিতে এফপিএবির মানববন্ধন


audhamyabangla প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন / ১৩৩৪
জামালপুরে ২২ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৭ দফা দাবিতে এফপিএবির মানববন্ধন

জামালপুরে ২২ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৭ দফা দাবিতে এফপিএবির মানববন্ধন

বাঁধন হোসেন , জামালপুর প্রতিনিধি
জামালপুরে ২২ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)। রবিবার (০৫ অক্টোবর) দুপুরে শহরের চালাপাড়া এলাকায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি জামালপুর জেলা শাখা কার্যালয়ের সামনে সংগঠনটির সকল কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি শহীদুল হক খান দুলালের সভাপতিত্বে জাতীয় কাউন্সিলরের সদস্য সেলিনা বেগম, আজীবন সদস্য অজয় কুমাল পাল, জাহাঙ্গীর সেলিমসহ অন্যানরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সংগঠনটির স্বৈরাচার সভাপতি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগ, ২২ মাসের বকেয়া বেতন-ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ, বেতন-ভাতা নিয়মিত প্রদান, দাতা সংস্থা আইপিপিএফ এর সদস্যপদ ফিরিয়ে আনার জন্য সকল কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাবেক সকল কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য সকল দেনা-পাওনা পরিশোধ, অবৈধভাবে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের হয়রানিমূলক বদলী প্রত্যাহারসহ স্ব স্ব স্থানে পূর্ণবহাল করা ও এফপিএবির কর্মকর্তা-কর্মচারী ঔক্য পরিষদ গঠনের অনুমোদন প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও নেতৃবৃন্দের প্রতি আহবান জানান বক্তারা।

বাঁ

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর