Agaminews
Dr. Neem Hakim

প্রেসনোট : জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ


audhamyabangla প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ / ১১০
প্রেসনোট : জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ

প্রেসনোট
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ
তারিখ-২১/০৮/২০২৫ খ্রিঃ।

জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ এর অভিযানে দীর্ঘ ২০ মাস পর ০১ জন ভিকটিমউদ্ধার

গত ইং ০২/০১/২০২৪ তারিখ জনৈক মোহাম্মদ রফিকুল ইসলাম,পিতা-মোহাম্মদআব্দুলখালেক, সাং- কাচিনা, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ বর্তমান- গুলকিবাড়ী, ৪৯/২ সূর্য্যসিড়ি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, কোতোয়ালী মডেল থানায় হাজিরহয়ে একটি সাধারণ ডায়রী করেন যে, তার ছেলে ময়মনসিংহ শহরস্থ আন্দনমোহন সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যনয়রত ছাত্র মোঃসামিউলইসলাম (১৮), গত ইং ০১/০১/২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় কাউকে কিছু না বলে তার বর্তমান বাসা থেকে বের হয়ে অজ্ঞাত স্থানে চলে যায় ।উক্ত জিডির প্রক্ষিতে কোতোয়ালী থানা পুলিশ ভিকটিমের আত্মীয়-স্বজনগণ সম্ভাব্য সকল স্থানে খোজাখুজিসহ বিভিন্নহাসপাতাল, মর্গে অনুসন্ধান অব্যাহত রাখে।সেই সাথে বিভিন্ন সামাজিক  যোগযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেও ভিকটিমের কোন ধরনের কোন সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে বিষয়টি পুলিশসুপার ময়মনসিংহ মহোদয়ের দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি অধিকতর  গুরুত্বের সাথে ছায়া তদন্তের জন্য অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহকে নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দলএসআই (নিঃ) মোঃ তোয়াবুলইসলামখান এর নেতৃত্বে সংগীয়অফিসার ও ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতইং ১৭/০৮/২০২৪ তারিখ রোজ রবিবার ১৪.৩০ ঘটিকার সময় দীর্ঘ ২০ মাস পর খুলনা মেট্রোপলিটন খালিসপুর থানাধীন সোনাডাংগা এলাকা থেকে ভিকটিম মোঃসামিউলইসলাম (১৮) কে উদ্ধার করে।উক্ত বিষয়ে ভালুকা থানা এলাকাসহ ময়মনসিংহ শহর এলাকায় জনসন্তুষ্টি সৃষ্টি হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর