নুর হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে শেরপুরের নকলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: নজরুল ইসলাম, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা জামায়াত ইসলামীর আমির মো. গোলাম সারোয়ার, এনসিপি’র নকলা উপজেলা প্রধান সমন্বয়কারি হুমায়ুন কবীর আকাশ প্রমুখ। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ। বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ আহরণ ও সংরক্ষণে সবার সচেতনতা জরুরি। পরে সফল মৎস্য চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :