Agaminews
Dr. Neem Hakim

ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৫,


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ১১:১১ অপরাহ্ন / ২৬৯
ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৫,

 

 ভালুকা প্রতিনিধি ।।  ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার বিকালে একটি অটো রিকশা  ও প্রাইভেটকার ইউটার্ণ নেওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আরো  একটি  ক্যাভার্ড ভ্যানের সংঘর্ষ হলে আমছার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে।  নিহত আমছার আলী ভালুকা উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার সিডষ্টোর বাজারের উত্তর পাশে একটি অটোরিকশা ও প্রাইভেটকার  ইউটার্ণ নেওয়ার সময় দ্রুতগতির  ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় আরো একটি ক্যাভার্ড ভ্যানের সংঘর্ষ হলে   ট্রাকটি মহাসড়কের  ডিভাইডারের ওপর উল্টে যায়।এবং অটো রিকশা ও প্রাইভেটকার  দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায়  অটোর যাত্রী আমছার আলী মারা যান। এতে আরো  ৫ জন যাত্রী আহত হয়েছে।  দূর্ঘটনার ফলে মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবি এম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশা ও ক্যাভার্ড ভ্যান  আটক করা হলেও চালকরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর