ময়মনসিংহ জেলার নান্দাইল থানার হত্যা মামলার আসামী মোঃ নাদিম(২৬) ও মোছাঃ সোমা আক্তার(২৪) সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার।
১। বাদীর এজাহার সূত্রে জানা যায়, বাদী হোসনে আরা (৪৮), ময়মনসিংহ এর ৩য় সন্তান ভিকটিম মোঃ রিয়াদ মিয়া(২৮) রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতো। এজাহার নামীয় ০১ নং আসামী মোঃ নাদিম(২৬), জেলা-ময়মনসিংহ এর সাথে বাদীর ছেলে ভিকটিম এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। গত ২৯ জুলাই ২০২৫খ্রিঃ নান্দাইল থানাধীন আগারগাঁও দীঘিরপাড় এলাকার বাসিন্দা যথাক্রমে সোহরাব, কালু, হাতেম ও মিলনসহ স্থানীয় আরো লোকজন বাদীর ছেলে ভিকটিম মোঃ রিয়াদ মিয়া(২৮)কে চোর সন্দেহে আটক করে এজাহার নামীয় ০১ নং আসামী মোঃ নাদিম (২৬) এর সন্ধান দিতে বলে। স্থানীয় লোকজন পরবর্তীতে তাদের উভয়কে চোর সন্দেহে আটক করে রাখে। এজাহার নামীয় ০২ নং আসামী ময়না খাতুন ও ০৩ নং আসামী মোছাঃ সোমা আক্তার জিম্মাদার হয়ে ভিকটিম ও ০১ নং আসামী মোঃ নাদিম(২৬)কে ছাড়িয়ে নিয়ে ২৯ জুলাই ২০২৫খ্রিঃ রাত অনুমান ১৯:৩০ ঘটিকায় নান্দাইল থানাধীন ০৯ নং আগারগাঁও ইউনিয়নের গারুয়া সাকিনস্থ তাদের নিজ বসত বাড়িতে নিয়ে যায়। এজাহার নামীয় ০১ নং আসামীর সন্ধান দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে বাদীর ছেলে ভিকটিম মোঃ রিয়াদ মিয়া(২৮)কে এলোপাতারিভাবে কুপিয়ে তার মৃত্যূ নিশ্চিত করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মামলা নং-০১, তারিখ-০১ আগস্ট ২০২৫খ্রি: ধারা-৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন। ঘটনার পর হতে র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপর হয়।
২। সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত আসামীদের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সদর কোম্পানী, র্যাব-১১ এর সহযোগীতায় ১৮ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ রাত ০২:৩৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শাহজাহান রোলিং মিল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় ০১ নং আসামী মোঃ নাদিম (২৬) ও ০৩ নং আসামী মোছাঃ সোমা আক্তার (২৪), উভয় জেলা ময়মনসিংহ দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের করা জন্য নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে


আপনার মতামত লিখুন :