ইভলভ প্রকল্পের সমাপ্তি ও কার্যক্রম টেকসই করনে কর্মশালা অনুষ্ঠিত
audhamyabangla
প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ১০:২২ অপরাহ্ন /
৫৮২

মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা ইভলভ প্রকল্প তাদের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেছেন। প্রকল্পের কার্যক্রম মজবুত ও টেকসইকরণের লক্ষ্যে একটি কর্মশালা গতকাল ১৮ই আগস্ট রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় ৩নং রায়েন্দা ইউনিয়ন পরিষদ হলরুমে সিএসও সভাপতি সাবেরা ঝর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কাওছার আকন, আকলিমা বেগম, মাফিয়া খাতুন,সাবেক ইউপি সদস্য পারভীন বেগম,ইউপি প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলম । সঞ্চালনায় ছিলেন ইভলভ প্রকল্পের মাঠকর্মকর্তা আজহারুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই সিএসও ও সিবিও কমিটি শরণখোলা উপজেলায় ইভলভ প্রকল্পের (সি এন আর এস) রেখে যাওয়া কার্যক্রম বাস্তবায়ন করতে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ সার্বক্ষণিক সহযোগিতা করবে। অনুষ্ঠানের শেষাংশে নথিপত্র ও কর্মপরিকল্পনা হস্তান্তর করা হয় । পরিশেষে প্রকল্পের শুভকামনা ও সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সভাপতি কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন ।
আপনার মতামত লিখুন :