Agaminews
Dr. Neem Hakim

পাকুন্দিয়ায় অচেতন করে অটো রিক্সা ছিনতাই; চালকের মৃত্যু, গ্রেফতার- ২


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৫, ৩:১০ অপরাহ্ন / ৪৭০
পাকুন্দিয়ায় অচেতন করে অটো রিক্সা ছিনতাই; চালকের মৃত্যু, গ্রেফতার- ২

মঞ্জুরুলহক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চালককে চেতনা নাশক দিয়ে ব্যাটারি চালিত অটো রিক্সা ছিনতায়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। (১৬ আগস্ট) শনিবার গভীর রাতে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড উজান ভাটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামের শেখ মৃত জসীমউদ্দীনের ছেলে হিরু শেক (৪৫), অপরজন কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিপপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে বিপ্লব (৪৫)।
থানা সূত্রে জানা যায়, পাকুন্দিয়াউপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বাঘপারা গ্রামের সুরতান (৬২) অটোরিকশা চালিয়ে গত (৩ আগস্ট) রোববার সন্ধ্যা অটো রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। অজ্ঞাতনামা কয়েকজন নেশাজাতীয় কিছু খাওয়ায়ে অচেতন করে পাকুন্দিয়া পৌরসদর জামে মসজিদের সামনে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করি পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করে।পরের দিন তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে সুলতানের মৃত্যু হয়। এই ঘটনা নিহতের স্হী মিনা আক্তার বাদী হয়ে ৮ আগস্ট পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করলে বিভিন্ন সিসিটিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের উজান ভাটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে। এই ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে অটো রিক্সা বিক্রয়ের নগদ ১৮ হাজার টাকা, চোরাইকাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেপ্তার এবং চোরাই অটোরিক্সা উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর