Agaminews
Dr. Neem Hakim


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৫, ১১:০২ অপরাহ্ন / ১৯২

ভালুকা প্রতিনিধি।। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ভালুকা আসনের মনোনীত প্রার্থী এবং ময়মনসিংহের ভালুকা শাখা জামায়াতে ইসলামীর আমীর ছাইফ উল্লাহ পাঠান ফজলুর মোটরসাইকেলটি চুরি হয়েছে। শুক্রবার রাতে  ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার বাসা থেকে “হোন্ডা লিভো” নামের ওই  মোটরসাইকেলটি চুরি হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জামায়াতে ইসলামী ভালুকা শাখার আমীর ছাইফ উল্লাহ পাঠান ফজলু  জানান, মোটরসাইকেলটি সংগঠনের এবং এটি দলীয় কাজে ব্যবহার করা হতো। এ ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ দিয়েছেন। ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এস আই আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর