Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহে বেসরকারি স্কুল এসোসিয়েশনের পরিচিতি সভা


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৫, ১১:০৭ অপরাহ্ন / ১০৪
ময়মনসিংহে বেসরকারি স্কুল এসোসিয়েশনের পরিচিতি সভা

 নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে বাংলাদেশ বেসরকারি স্কুল এসোসিয়েশনের (নন এমপিও) পরিচিত সভা ২০২৫ শনিবার (১৬ আগস্ট) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি স্কুল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জি.এম আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের সমর্থন পেলে বিএনপি আগামী নির্বাচনের পর অভিজ্ঞ, যোগ্য ও মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী শিক্ষা কমিশন গঠন করবে।তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে নিয়েছে। পাবলিক পরীক্ষায় গণপাশ, উত্তরপত্রে গণহারে নম্বর প্রদানের কারণে জিপিএ ৫ এর বাম্পার ফলনেও প্রকৃত মেধা যাচাই সম্ভব হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণীকক্ষভিত্তিক কার্যক্রমের পরিবর্তে দিবস ও অনুষ্ঠান নির্ভর কার্যক্রম হয়ে গেছে। তাই পড়াশোনাভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা জরুরি।বেসরকারি স্কুল এসোসিয়েশনের মহাসচিব হযরত আহম্মেদ সাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আর বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আমজাদ আলী,বেসরকারি স্কুল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম বাবুল,একে.এম আব্দুল্লাহ,আলক ঘোষ ছোটন,শিবলী নোমানী,আব্দুর রহমান ফরাজী,ওসমান গণি কুসুম,ময়নুল আবেদিন রতন,হাবীবুর রহমান হাবীব,রফিকুল ইসলাম, মো: রফিক মিয়া প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর