Agaminews
Dr. Neem Hakim

ভালুকায় চার মাদক ব্যবসায়ী গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ / ৮৮
ভালুকায় চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

to me
ফজলে হাসান, ভালুকা থেকে: ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবা এবং চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। থানা সূত্রে জানা যায়, ভালুকা মডেল থানার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে চারজনকে হাতেনাতে আটক করেন। তারা হলেন, ওই এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ সজিব মিয়া (২৬), মোঃ নাবিল হোসেন নবীর ছেলে মোঃ আলী হোসেন ওরফে নাজমুল (২৫), গাজীপুর জেলার শ্রীপুরের উদয়খালী এলাকার মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৭) এবং ডুমবারিরচালা এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাঈম খান (২৫)।পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার ৯০০ টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-২৯, তারিখ-১৬/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ  হুমায়ুন কবির জানান, জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে চার মাদক ব্যবসায়ীকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে। # ফজলে হাসান, ভালুকা,  তাং ১৬/০৮/২০২৫ ইং।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর