সরকারি খালে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো মসিক
audhamyabangla
প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৫, ১০:২৮ অপরাহ্ন /
১১৬

আশিকুর রহমান মিঠু
ময়মনসিংহে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা উচ্ছেদ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)।বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে নগরের কাচিঝুলি জোবেদ আলী রোড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী।তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সিনিয়র সহকারী প্রকৌশলী (চ:দা) মামুনুর রশীদ, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জাবেদ ইকবাল ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :