তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুজ,বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে তারাকান্দা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।দোয়া পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল।এসময় তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদারসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :