ডলফিন রক্ষায় সুন্দরবনের বনবিভাগের সচেতনতামূলক মাইকিং
audhamyabangla
প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ /
১২০

:
মোঃ কামরুল ইসলাম টিটু , বাগেরহাট জেলা প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের বিপন্ন প্রজাতির ডলফিন সংরক্ষণে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির আওতাধীন পশুর নদী ডলফিন অভয়ারণ্য এলাকায় এ মাইকিং করা হয়।মাইকিং কার্যক্রমের নেতৃত্ব দেন স্টেশন অফিসার নজরুল ইসলাম শামিম। এ সময় স্থানীয় জেলেদের ডলফিন শিকার, বিরক্ত করা বা তাদের আবাসস্থল নষ্ট না করার আহ্বান জানানো হয়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, “সুন্দরবনের ডলফিন পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন :