মোঃ নুর হোসাইন, বিশেষ প্রতিনিধি:
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে সফল আত্মকর্মী ক্যাটাগরিতে ১২ জন ও যুব সংগঠক ক্যাটাগরিতে চারজনসহ মোট ১৬ জনকে দেওয়া হয়েছে জাতীয় যুব পুরস্কার-২০২৫। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজযয়ীদের মধ্যে পুরস্কার তুলেদেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মাহবুব-উল-আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন, যুব উন্নযয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডা. গাজী সাইফুজ্জামান। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত ১২ জন সফল আত্মকর্মী ও ৪ জন যুব সংগঠকসহ অনেকে পুনস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সফল আত্মকর্মী ক্যাটাগরিতে ১২ জন পুরস্কার বিজয়ীদের মধ্যে শেরপুরের নকলা উপজেলার চরকৈয়া গ্রামের মরহুম মাওলানা মো. ফজলুল হক ও মোছা. নুরজাহান বেগম দম্পত্তির ছোট ছেলে নূরে আলম সিদ্দিক (রুবেল) একজন। তিনি ময়মনসিংহ বিভাগীয় কোটায় সফল আত্মকর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ময়মনসিংহ বিভাগের সফল আত্মকর্মী নূরে আলম সিদ্দিকের (রুবেল) হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও সফল আত্মকর্মীদের সফলতার গল্প দিয়ে প্রকাশিত স্মরণিকাসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলেদেন।
.
আপনার মতামত লিখুন :