Agaminews
Dr. Neem Hakim

ফুলবাড়িয়ায় কৃষকের পাঁচটি গরু চুরি


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন / ২১৮
ফুলবাড়িয়ায় কৃষকের পাঁচটি গরু চুরি

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের হুরবাড়ি গ্রামে এক কৃষকের গোয়াল ঘর থেকে দেশি বিদেশি পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে।গত সোমবার সন্ধ্যায় হুরবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কৃষক মো. সবুজ মিয়া বাড়ির পাশে গোয়াল ঘরে গরু বেঁধে রাখে। গতকাল মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখতে পায় দেশি ও ফ্রিজিয়ান জাতের ছোট বড় পাঁচটি গরু নেই। রাতে যে কোন সময় চোরেরা প্রায় ৭ লাখ টাকা মূল্যের পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়।কৃষক সবুজ মিয়া বলেন, রাতে কোন এক সময় গোয়াল ঘরের দরজার শিকল ভেঙ্গে চোরেরা পাঁচটি গরু চুরি করে নিয়েছে। কালাদহ ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, হুরবাড়ি গ্রাম থেকে এক কৃষকের ৭ লাখ টাকা মূল্যের পাঁচটি গরু চুরি করে নিয়েগেছে চোরেরা। গরু চুরি হওয়ায় কৃষক অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন।ফুলবাড়িয়া থানার ওসি মোহা. রুকনুজ্জামান বলেন, স্থানীয় চেয়ারম্যান গরু চুরির বিষয়টি দুপুরে বলেছেন, অভিযোগ দিতে বলেছি।

মো. আব্দুল হালিম
০১৭১১০৭৫২২১

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর