Agaminews
Dr. Neem Hakim

সাংবাদিক তুহিনের কবর জিয়ারত করলেন সাংবাদিক নেতৃবৃন্দ


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৫, ১০:২৭ অপরাহ্ন / ৩৮৭
সাংবাদিক তুহিনের কবর জিয়ারত করলেন সাংবাদিক নেতৃবৃন্দ

 

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ গাজীপুরের চান্দনায় সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত শেষে তার পরিবারকে আর্থিক সহযোগীতা করেন ফুলবাড়িয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।গতকাল সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি (পদাধিকার বলে) মো. আরিফুল ইসলামসহ সাংবাদিকরা কবর জিয়ারত শেষে তার পরিবারের খোঁজ খবর নেন। নিহত সাংবাদিকের স্ত্রী, দুই সন্তানসহ তার পরিবারের পাশে সব সময় থাকবেন বলেও আশ্বস্ত করেছেন নেতৃবৃন্দ।এ সময় নেতৃবৃন্দের মাঝে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংবাদিক রফিক আহামেদ মিঠু, নুরুল ইসলাম খান, কবীর উদ্দিন সরকার হারুন, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম তরফদার, এ. ছাত্তার উপস্থিত ছিলেন। ফুলবাড়িয়া পূর্বভাটিপাড়া গ্রামের হাসান জামিলের ছেলে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।হাসান জামিল বলেন, তার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, কোন মায়ের সন্তানের যেন এমন পরিস্থিতি না হয়।ট্রাইবুনালে দ্রুত বিচার কার্যক্রম শেষ করে ঘাতকদের উপর যেন  আরোপিত দন্ড কার্যকর করা হয়।

মো. আব্দুল হালিম
০১৭১১০৭৫২২১

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর