Agaminews
Dr. Neem Hakim

ভালুকায় শুক্রবার রাতে শিয়ালের কামড়ে নারী, শিশু সহ ১০ জন আহত


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন / ৩৪২
ভালুকায় শুক্রবার রাতে শিয়ালের কামড়ে নারী, শিশু সহ ১০ জন আহত

 ময়মনসিংহের ভালুকায় শুক্রবার রাতে শিয়ালের কামড়ে নারী, শিশু সহ ১০ জন আহত হয়েছে।  আহতদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।  ঘটনাটি ঘটেছে, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান ও বনকুয়া গ্রামে। স্থানীয়রা জানায়,ঘটনার রাতে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামের শাহাব উদ্দিন (৫৫) কে শিয়ালে কামড় দেয়। তার পর পর্যায়ক্রমে বগাজান গ্রামের মারিয়া আক্তার (২০), আনোয়ার বেগম (৩০), বনকুয়া গ্রামের  তাহমিদ (১২), শাহীনা আক্তার (৩০), আরাফাত (১২) নাজমা বেগম (৩০), রিগান (১৩) ও নিরব (১২) শিয়ালে কামড় দেয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে  সবাই আতংকিত হয়ে পড়ে। শিয়ালের কামড়ে আক্রান্তদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  # ফজলে হাসান, ভালুকা প্রতিনিধি। তাং ০৯/০৮/২০২৫ ইং।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর