Agaminews
Dr. Neem Hakim

নাটোরের গোপালপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ন / ২২৯
নাটোরের গোপালপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরের গোপালপুরে সাইদুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের পাশে এই ঘটনাটি ঘটে। নিহত সাইদুর রহমান কুষ্টিয়ার ভেড়ামারা বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রাতে স্থানীয়রা ওই পথ দিয়ে যাওয়ার সময় সড়কে একটি প্রাইভেটকারের গেটে রক্ত লেগে থাকতে দেখে ও পরে পাশের একটি ড্রেনের ওপর রক্তাক্ত একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা করছে তিনিই গাড়ির চালক ছিলেন এবং কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। তবে হত্যার কোন কারন বা কারা এর সাথে জড়িত সে বিষয়ে কোন তথ্য দিতে পারেনি পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের কয়েকটি টিম।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর