Agaminews
Dr. Neem Hakim

ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় কিশোর নিহত


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন / ৩৬৩
ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় কিশোর নিহত
ফজলে হাসান, ভালুকা প্রতিনিধি।।  ময়মনসিংহের ভালুকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে  মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ী চাপায় আলী নূর (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী নামকস্থানে।  নিহত আলী নূর নেত্রকোনা সদর উপজেলার লাইট ইঞ্জিন চল্লিশাপাড়ার মোঃ উজ্জ্বল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি সিএনজি চালিত অটোরিকশা গ্যারেজে কাজ করতো। স্থানীয়রা জানায়, ঘটনার সময় আলী নূর ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী নামক স্থান দিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ী তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাটি স্থানীয়রা টের পেয়ে আশংকাজনক অবস্থায় তাকে  উদ্ধার করে ভালুকা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সে মারা যায়। ভরাডোবা হাইওয়ে থানার (ওসি)  এবিএম মেহেদী মাসুদ  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর