ড্যাব কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষে ময়মনসিংহে ডাঃ আজিজ – ডাঃ শাকুর প্যানেলর পরিচিতি সভা
audhamyabangla
প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ন /
২০৭

নিজস্ব প্রতিবেদক:
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন -২০২৫ এর ডাঃ আজিজ -ডাঃ শাকুর প্যানেল এর প্রার্থী পরিচিতি সভা (৬ আগস্ট) বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ এর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অডিটোরিয়ামে আনন্দ মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়।ড্যাব এর ময়মনসিংহ মেডিকেল কলেজ, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত ডাঃ আজিজ –ডাঃ শাকুর প্যানেল পরিচিতি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাব ও বিএমএ এর ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় পরিষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার একেএম আজিজুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের নির্বাচনে সিনিয়র সহ সভাপতি প্রার্থী ডাঃ সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডাঃ তৌহিদুল ইসলাম জন ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডাঃ আবু মোঃ আহসান ফিরোজ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাব নেতা ডাঃ মুহাম্মদ ইসহাক। এছাড়া বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডাঃ জাকির হোসেন জিকু,ডাঃ তোফায়েল উদ্দিন আহমেদ, ডাঃ আতিক সারওয়ার, ডাঃ মাজহারুল আমিন, ডাঃ আব্দুল্লাহেল ওয়াসি,ডাঃ আল্লামা ইকবাল,ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ আসাদুজ্জামান, ডাঃ শেখ বসির উদ্দিন, ডাঃ আরমান কায়সার প্রমূখ।স্বাগত বক্তব্য রাখেন ডাঃ পারভেজ শামস।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াতের পর জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।আলোচনা শেষে কেক কেটে ড্যাবের ৪৪ তম জন্মদিন পালন করা হয়।আগামী ৯ আগস্ট শনিবার ড্যাবের কেন্দ্রীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :