Agaminews
Dr. Neem Hakim

তালপাতার কুটির শিল্প আমাদের লোকজ ঐতিহ্য’


audhamyabangla প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৫, ৫:২৬ অপরাহ্ণ / ৩২৫
তালপাতার কুটির শিল্প আমাদের লোকজ ঐতিহ্য’


ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ তালপাতার কুটির শিল্প আমাদের লোকজ ঐতিহ্য, এটি টিকিয়ে রাখা আমাদের সকলের কর্তব্য। বিদ্যানন্দ গ্রামের যারা ঐতিহ্য টিকিয়ে রেখেছেন তাদের জন্য একটি সমিতি ঘর নির্মাণ করে দিব। মেঘ বৃষ্টি থেকে রক্ষা করে তালপাতার পাখা গুলো ঐ ঘরে রেখে বিক্রি করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামে তালপাতার কুটির শিল্প উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরনের সময় এসব কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
বিদ্যানন্দ গ্রামের প্রায় আড়াই শতাধিক পরিবার রয়েছে  যারা তালাপাতার পাখা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। গতকাল উপজেলা সমাজ সেবা অফিস পল্লী সমাজ সেবা (আর এস এস) প্রকল্পের আওতায় তালপাতার কুটির শিল্প উদ্যেক্তা ১০ জনের মধ্যে ৩০ হাজার টাকা করে ৩ লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করে। পর্যায়ক্রমে সবার মাঝে ঋণ বিতরণ করা হবে। এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মোজাম্মেল হক, কালাদহ ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর