জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের ময়মনসিংহে শহীদ সাগরসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান
audhamyabangla
প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৫, ১০:৫০ অপরাহ্ন /
৩৫৮
![জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের ময়মনসিংহে শহীদ সাগরসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান]()
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান এক সাক্ষাৎকারে বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণআন্দোলনে কোটা সংস্কার ও মেধাভিত্তিক সমাজ গঠনের দাবি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং যারা আহত হয়ে এখনো হাসপাতালে জীবন যাপন করছেন বিশেষ করে ময়মনসিংহ কমার্স কলেজের ছাত্র শহীদ রিদওয়ান হোসেন সাগরসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় রিদওয়ান হোসেন সাগরের আত্মত্যাগ জাতিকে প্রেরণা দেয়। তার সাহসিকতা ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ৫ই আগষ্ট জুলাই গনঅভ্যুত্থান দিবসে এটাই প্রত্যাশা একটি সমাজ বিনির্মাণে জুলাই যোদ্ধারা যে রক্ত দিয়েছে যে আকাঙ্ক্ষা পোষণ করেছে সেটির বাস্তবায়ন করতে হবে। আমরা এ দিবসটিতে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে জনগণের ন্যায্য অধিকার আদায়ে চলমান আন্দোলনের সময় ময়মনসিংহে শহীদ হন ময়মনসিংহ কমার্স কলেজের ছাত্র রিদওয়ান হোসেন সাগর।
। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় রিদওয়ান হোসেন সাগরের আত্মত্যাগ জাতিকে প্রেরণা দেয়। তার সাহসিকতা ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ৫ই আগষ্ট জুলাই গনঅভ্যুত্থান দিবসে এটাই প্রত্যাশা একটি সমাজ বিনির্মাণে জুলাই যোদ্ধারা যে রক্ত দিয়েছে যে আকাঙ্ক্ষা পোষণ করেছে সেটির বাস্তবায়ন করতে হবে। আমরা এ দিবসটিতে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :