Agaminews
Dr. Neem Hakim

জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিতে হবে—–জয়নাল আবেদীন


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন / ১৬৬
জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিতে হবে—–জয়নাল আবেদীন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীনের নেতৃত্বে  বিজয় র‍্যালী ও সমাবেশ হয়েছে ।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লেকের পাড় হতে বিশাল বিজয় র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শহরের বিদ্রোহী কবি পাঠাগারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।বিজয় র‍্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।বিজয় র‍্যালী শেষে সমাবেশে আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, বিগত ১৭বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাঅনুযায়ী সব সময় মাঠে ছিলাম। মামলা-হামলার তোয়াক্কা না করে গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নির্দেশনা বাস্তবায়ন করেছি সর্বোচ্চ শক্তি দিয়ে। অতীতের মত আগামীতেও দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আগামীতেও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার বিদেহী আত্মার মাগফেরাত ও  আহতদের সুস্থতা কামনা করেন।এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর